Sylhet Today 24 PRINT

\'গুলি নয়, লস অ্যাঞ্জেলসে চেঁচামেচি হয়েছে\'

আন্তর্জাতিক ডেস্ক |  ২৯ আগস্ট, ২০১৬

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গুলি নয়, লোকজনের চেঁচামেচির ঘটনা ছিল বলে দাবি করেছে স্থানীয় পুলিশ। 

স্থানীয় সময় রোববার (২৮ আগস্ট) রাতে (বাংলাদেশ সময় সোমবার ২৯ আগস্ট সকালে) এক বিবৃতিতে লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগ (এলএপিডি) এ কথা জানায়। তাদের বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।  

পুলিশ বলেছে, লোকজন উচ্চস্বরে চেঁচামেচি করায় ছোটাছুটি হয়েছে। তারপরও ঘটনাটির পূর্ণ তদন্ত করা হচ্ছে।

এর আগে, ‘গুলির খবর’ পেয়েই এয়ারপোর্টে ছুটে যায় পুলিশ। তারা নিরাপদে সরিয়ে দেয় লোকজনকে। এমনকি গুলির খবরে এয়ারপোর্টের সবগুলো অ্যারাইভাল ও ডিপারচার এলাকা বন্ধ করে দেওয়া হয়। কিছুক্ষণের জন্য স্থগিত করে দেওয়া হয় ফ্লাইটও।

উল্লেখ্য, লস অ্যাঞ্জেলস যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্ববৃহৎ শহর। শহরটির এয়ারপোর্টও দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.