আন্তর্জাতিক ডেস্ক | ৩০ আগস্ট, ২০১৬
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অবস্থিত চীনের দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) এ বিস্ফোরণের ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের ধরন সম্পর্কে জানা যায়নি।
ঘটনার তাৎক্ষণিকভাবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
স্থানীয় একটি সংবাদমাধ্যম জানায়, বিশকেকের চীনের দূতাবাসের কাছে অবস্থিত ‘স্যামোভার’ নামে একটি রেস্তোরাঁয় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।