Sylhet Today 24 PRINT

ভারতের মধ্য প্রদেশে ভবন ধসে নিহত ২, আহত ৭

আন্তর্জাতিক ডেস্ক |  ৩০ আগস্ট, ২০১৬

ভারতের মধ্য প্রদেশের ছত্রপুর জেলায় ভবন ধসে অন্তত দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন।

মঙ্গলবার (৩০ আগস্ট)  এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় কর্তৃপক্ষ ধারণা করছে, ভারী বর্ষণের কারণে এই ভবন ধসের ঘটনা ঘটতে পারে। 

আহতদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.