Sylhet Today 24 PRINT

লিবিয়া উপকূলে সাড়ে ৬ হাজার অভিবাসী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক |  ৩০ আগস্ট, ২০১৬

লিবিয়া উপকূল থেকে সাড়ে ৬ হাজার অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে ইতালির কোস্টগার্ড।

লিবিয়ার সাব্রাথা শহরের উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ৪০টির মত অভিযানে ওই অভিবাসীদের উদ্ধার করা হয়।

ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দেওয়ার দুঃসাহসিক ওই যাত্রায় অনেক নারী ও শিশুকেও উদ্ধার করা হয়েছে। সোমবারের অভিযানে ইতালি ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত বিষয়ক সংস্থা ফ্রন্টেক্স এবং প্রোঅ্যাক্টিভা ওপেন আর্মস ও মেডেসিনস স্যানস ফ্রন্টিয়ারেস নামক এনজিও’র উদ্ধারকারী জাহাজ অংশ নেয়।

ইতালির কোস্টগার্ড জানায়, ওইসব অভিবাসীর বেশিরভাগই ইরিত্রিয়া ও সোমালিয়ার নাগরিক। সাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিল তারা। অভিযানের সময় অনেকে পানিতে ঝাঁপ দিয়ে আগেই উদ্ধারকারী জাহাজের কাছে চলে পৌঁছানোর চেষ্টা করে। 

রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে লিবিয়া মানবপাচারের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে। এর আগে রোববারও একই এলাকা থেকে ১১০০ অভিবাসীকে উদ্ধার করা হয়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.