Sylhet Today 24 PRINT

আইএসের বিরুদ্ধে নামছে ব্রিটিশ যুদ্ধজাহাজ

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ৩০ আগস্ট, ২০১৬

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযানে মার্কিন জোটকে সহায়তা করতে ব্রিটিশ যুদ্ধজাহাজ পাঠানো হচ্ছে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন বলেছেন, আইএসবিরোধী অভিযানে ব্রিটিশ রাজকীয় নৌবহরের যুদ্ধজাহাজ এইচএমএস ডেয়ারিং পাঠানো হচ্ছে। শুক্রবার নাগাদ জাহাজটি নৌঘাঁটি পোর্টসমাউথ ত্যাগ করবে।

জানা গেছে, এই জাহাজ ব্যস্ত নৌপথেও নজরদারি চালাবে। সেখান থেকে আইএসের বিরুদ্ধে অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষকে তথ্য সহায়তা দেবে। এখন ব্রিটিশ যুদ্ধবিমানগুলো আইএসের লক্ষ্যবস্তুতে নিয়মিত বোমা হামলা চালাচ্ছে।

ব্রিটিশ যুদ্ধজাহাজগুলো সি ভাইপার ক্ষেপণাস্ত্রবাহী। পুরো নৌবহরকে বিমান হামলা থেকে রক্ষার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই জাহাজ। ৭৫ মাইল দূর থেকে এটি হুমকি মোকাবিলা করতে সক্ষম।

এই বিশেষ যুদ্ধবিমান আইএসের বিরুদ্ধে কঠোর লড়াইয়ে মার্কিন জোটকে সাহায্য করবে। এতে করে আইএসের শক্তি কমানো আরো সহজ হবে এবং তাদের খুব শিগগিরই পরাস্ত করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.