Sylhet Today 24 PRINT

সিরিয়ায় আইএস’র শীর্ষ নেতার মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ৩১ আগস্ট, ২০১৬

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অন্যতম নীতি নির্ধারক ও শীর্ষ পর্যায়ের নেতা আবু মুহাম্মদ আল-আদনানির মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) আইএস’র কথিত মুখপত্র আমাকের এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এদিকে, পেন্টাগন আদনানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত না করলেও সম্প্রতি সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আল বাব শহরে আইএসের শীর্ষ ওই নেতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে।

এরআগে যুক্তরাষ্ট্র আদনানিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে তাকে ধরতে পঞ্চাশ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিলো।  

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.