সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক | ০২ সেপ্টেম্বর, ২০১৬
ফিলিপাইনের দাভাও সিটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে ১০ জন নিহত ও কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় শুক্রবার (০২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখার সময় বিস্ফোরণস্থলে মরদেহ পড়ে থাকার কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদরিগো দুর্দাতে। এছাড়া দাভাও সিটি মেয়র পাওলো সবাইকে ঘরে অবস্থান করতে অনুরোধ জানিয়েছেন। আশপাশের সব পানাশালা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।