Sylhet Today 24 PRINT

আফগানিস্তানে বাস-ট্যাঙ্কার সংঘর্ষে নিহত ৩৫

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৪ সেপ্টেম্বর, ২০১৬

আফগানিস্তানে বাস ও জ্বালানি ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে অন্তত ৩৫ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন।

দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জাবুলে রোববার (০৪ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও পুরুষ রয়েছে।

সংঘর্ষের পর বিস্ফোরণের ঘটনায় অধিকাংশ মরদেহ পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্তে সমস্যা হচ্ছে। আসন্ন ঈদ-উল আযহার ছুটি উদযাপনে তারা কাবুল যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

অনিয়ন্ত্রিত ড্রাইভিংকে দুর্ঘটনার মূল কারণ বলে উল্লেখ করেছেন আফগান পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.