Sylhet Today 24 PRINT

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দিল্লির নারীমন্ত্রী

সিলেটটুডে ইন্টারব্যাশনাল ডেস্ক |  ০৪ সেপ্টেম্বর, ২০১৬

ধর্ষণের অভিযোগে বরখাস্তকৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন সরকারের নারী ও শিশু উন্নয়নমন্ত্রী সন্দ্বীপ কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৪ সেপ্টেম্বর) যৌন নির্যাতনের অভিযোগে দায়েরকৃত মামলায় আম আদমি পার্টির এই নেতাকে গ্রেফতার করা হয়।  পুলিশের কাছে ৪০ বছর বয়সী এক নারী সন্দ্বীপের বিরুদ্ধে এ নির্যাতনের অভিযোগ করেছেন।

অভিযোগে ওই নারী বলেন, বছর খানেক আগে রেশন কার্ড দেয়ার কথা বলে সন্দ্বীপ তাকে ডেকে নেন। পরে নেশা জাতীয় ওষুধ দিয়ে বেহুঁশ করে তাকে ধর্ষণ করেন। এরপর সেই ধর্ষণের ভিডিও ধারণ করেন সন্দ্বীপ। পরে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হয়।

৯ মিনিটের ওই ধর্ষণ ভিডিওটি প্রকাশ্যে আসার পর ওই নারী একটি এনজিওর সহায়তায় অভিযোগটি দায়ের করেন।

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার বিক্রমজিৎ সিং জানান, সন্দ্বীপ কুমারের বিরুদ্ধে সুলতানপুরি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে। এতে মন্ত্রিত্ব পাওয়ার পরই সন্দ্বীপ ওই মহিলাকে ধর্ষণ করেন বলে উল্লেখ করা হয়েছে।

নির্যাতিতা নারীর বাড়ি হিমাচল প্রদেশে। তবে গত ২০ বছর যাবৎ তিনি দিল্লিতে অবস্থান করছেন। বিবাহিত ওই নারীর ৪ সন্তান রয়েছে।

এদিকে গ্রেপ্তার হওয়া আম আদমির এই নেতা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, দলিত বলে আমাকে টার্গেট করা হয়েছে।

সন্দ্বীপকে বরখাস্তের মধ্য দিয়ে গত ১৯ মাসে বিভিন্ন অভিযোগে ৩ মন্ত্রীকে সরিয়ে দিলো দিল্লির আম আদমি পার্টির সরকার।

এ বিষয়ে পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেন, নীতির প্রশ্নে আমরা কোনো আপস করব না। দুর্নীতি সহ্য করার চেয়ে আমাদের মরে যাওয়াই শ্রেয়।

সূত্রঃ এনডিটিভির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.