Sylhet Today 24 PRINT

সিরিয়ায় আইএসের বোমা হামলায় নিহত ৪৮

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক  |  ০৬ সেপ্টেম্বর, ২০১৬

সিরিয়ায় সরকার নিয়ন্ত্রিত অধিকাংশ এলাকায় সোমবার ধারাবাহিক বোমা হামলায় অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। এছাড়া আরও বহু আহত হয়েছেন।

দেশটির সরকারি সংবাদমাধ্যম একথা জানায়। সরকার নিয়ন্ত্রিত তার্তুস, হোমস ও হাসাকেহতে এসব বোমার বিস্ফোরণ ঘটানো হয়। খবর এএফপির।

বিবিসি অনলাইন আমাকের বরাত দিয়ে জানায়, এ হামলার বিষয়ে দায় স্বীকার করেছে আইএস।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, তার্তুস নগরীর উপকণ্ঠে জোড়া বোমা হামলার ঘটনায় কমপক্ষে ৩৫ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। এটি প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের একটি শক্তিশালী ঘাঁটি।

এছাড়াও হাসাকেহ নগরীতে বোমা হামলায় অন্তত ৬ নিরাপত্তাকর্মী ও ২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ এলাকায় আইএস জঙ্গিরা প্রায় হামলা চালিয়ে থাকে। জুলাই মাসেও সেখানে হামলা চালানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.