Sylhet Today 24 PRINT

প্রায় ২ লাখ হজযাত্রীকে মক্কায় ঢুকতে দেওয়া হয়নি

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৬

প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এক লাখ ৮৮ হাজার ৭৪৭ জনকে হজ করতে মক্কায় প্রবেশ করতে দেওয়া হয়নি।

মক্কার পুলিশপ্রধান সাইয়্যিদ বিন সালেম আল কারনি জানান, অনুমতিপত্র না থাকায় কর্তৃপক্ষ ৮৪,৯৬৫টি গাড়ি নগরীতে প্রবেশ করতে দেয়নি।

তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে এবার কড়াকড়ি আরোপ করা হয়েছে। হাজিরা যাতে নিরাপদে হজ করতে পারেন, কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মক্কা পুলিশ জানায়, মক্কার প্রবেশপথগুলোতে ১০৯টি চেকপয়েন্ট বসানো হয়েছে। প্রয়োজনীয় সব কাগজপত্র না দেখিয়ে কেউই নগরীতে প্রবেশ করতে পারবে না। এ ছাড়া গোপন নিরাপত্তা দলও সক্রিয় রয়েছে।

সূত্রঃ গালফ নিউজ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.