Sylhet Today 24 PRINT

ওবামার চেয়ে পুতিন ভালো নেতা: ট্রাম্প

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৮ সেপ্টেম্বর, ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই নেতা হিসেবে ভালো বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বুধবার রাতে এনবিসি টেলিভিশনের 'কমান্ডার ইন চিফ' অনুষ্ঠানে ট্রাম্প একথা বলেন বলে জানিয়েছে বিবিসি। এতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউইয়র্কে হওয়া এ অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের জবাব দেন ট্রাম্প ও তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের হিলারি ক্লিনটন। দুজনকেই ৩০ মিনিট করে সময় দেয়া হয়।

এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'আমাদের প্রেসিডেন্টের চেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট অনেকটাই ভালো নেতা।' তিনি আরও জানান, রাশিয়ার প্রেসিডেন্ট যখন তাকে চমৎকার বলেছেন তখন সেটিকে তিনি প্রশংসা হিসেবেই নিয়েছেন। ট্রাম্পের মতে, পুতিনের তার দেশের ওপর অসাধারণ নিয়ন্ত্রণ রয়েছে।

এর আগেও রাশিয়ার প্রেসিডেন্টের বিষয়ে মন্তব্য করে আলোচনায় এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.