Sylhet Today 24 PRINT

ট্রাম্পকে ‘পাগলাটে’ বললেন ওবামা

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৮ সেপ্টেম্বর, ২০১৬

রিপাবলিকান দল থেকে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ‘পাগলাটে’ বলে উল্লেখ করেছেন বারাক ওবামা। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ওবামা থেকে বড় নেতা বলার প্রেক্ষিতে লাওসে তিনি বলেন, তার এসব বক্তব্যই প্রমাণ করে সে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য ব্যক্তি নয়।
 
বুধবার ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অকুণ্ঠ প্রশংসা করে বলেন, ওবামা থেকে অনেক বড় নেতা তিনি। এই প্রসঙ্গে ওবামা বলেন, আমি মনে করি যে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যোগ্য না। সে মুখ খুললেই আমার এই মতামতটি সে নিশ্চিত করে।
 
ওবামা বলেন, প্রেসিডেন্ট হিসেবে আপনাকে অবশ্যই জানতে হবে কী বলছেন এবং সেজন্য হোমওয়ার্ক করতে হবে। আপনি যখন কথা বলবেন, অবশ্যই সেটা এমন নীতি নিয়ে কথা বলবেন যেটা আপনি প্রয়োগ করতে পারবেন। সুত্র : বিবিসি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.