Sylhet Today 24 PRINT

নগ্ন সেলফি তুলে চাকরি খোয়ালেন যাজক

সিলেটটুডে ওয়েব ডেস্ক |  ০১ এপ্রিল, ২০১৫

রক্ষণশীল মনোভাবের জন্য পরিচিত ছিলেন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরের সান্ত অ্যান্তনিও গির্জার যাজক ফাদার আলফ্লেডো রোজা বরগাস । শারীরিক সম্পর্ক এবং চুমু খাওয়ার বিরূপ মনোভাবই ফুটে উঠত তাঁর বক্তৃতায় ।  কিন্তু যাবতীয় রক্ষণশীলতা ভেঙে তিনিই কিনা নিজের নগ্ন সেলফি পাঠালেন এক মহিলার কাছে!  আর নগ্ন সেলফি পাঠিয়েই চাকরি খোয়ালেন তিনি।

গত সপ্তাহে আয়নার সামনে নগ্ন হয়ে তাঁর মোবাইলে সেলফি তোলেন বরগাস। তার পর হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই ছবি পাঠান এক মহিলারকে। পরে তা অনলাইন সংবাদমাধ্যমে চলে আসে। এর পরই বরগাসকে দায়িত্ব থেকে সরিয়ে দেন গির্জার বিশপ৷

এদিকে মহিলাকে ছবি পাঠানোর কথা স্বীকার করে নিয়েছেন বরগাসও। তবে ওই মহিলার সঙ্গে তাঁর কোনও অনৈতিক সম্পর্ক নেই বলেই জানান বরগাস৷ প্রথমে অবশ্য বিষয়টি গোপন করার চেষ্টা করেছিলেন তিনি। এমনকী ছবিটি ভুয়া বলেও চালানোর চেষ্টা করেন। কিন্তু শেষরক্ষা হয়নি, নিরুপায় হয়ে অবশেষে তিনি বলেন, ‘আমরা সবাই পাপী।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.