Sylhet Today 24 PRINT

ভারতে অ‌্যাপোলো হাসপাতালে রোগীকে ধর্ষণের অভিযোগে ডাক্তার গ্রেপ্তার

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৯ সেপ্টেম্বর, ২০১৬

ভারতের গুজরাটের গান্ধীনগরে অ‌্যাপোলো হাসপাতালের চিকিৎসাধীন এক তরুনীকে ধর্ষণের অভিযোগে ওই হাসপাতালের ডাক্তার ও ওয়ার্ডবয়কে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, ডেঙ্গু আক্রান্ত ২১ বছর বয়সী তরুণী রোগীকে সপ্তাহখানেক ধরে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন।  দর্শণার্থীদের জন‌্য নিষিদ্ধ হাসপাতালটির এমন অংশে চিকিৎসাধীন ওই তরুণীকে হাসপাতালটির একজন ডাক্তার ও কর্মী দুইদিন ধর্ষণ করেন।

রোববার ২৮ বছর বয়সী চিকিৎসক রমেশ চৌহান রাতের পালায় দায়িত্বে থাকাকালীন ওই তরুণী প্রথম নিপীড়নের শিকার হন।

তরুণী অভিযোগ করেন, ধর্ষণের আগে তাকে মাদক জাতীয় কিছু ওষুধ দেওয়া হয়। এ কারণে তিনি প্রতিরোধ করতে পারেননি।

ধর্ষণে অংশ নেওয়া হাসপাতালের ওয়ার্ড বয়কেও গ্রেপ্তার করা হয়েছে।

ডাক্তারি পরীক্ষায় ওই তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

পুলিশ বলছে, ওই তরুণীকে কড়া মাদক জাতীয় ওষুধ দেওয়া হয়েছিল। কিন্তু এরপরও যা ঘটেছে তা গতকালই তিনি বুঝতে পেরেছেন এবং তার কাকাকে চিঠিতে সব জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.