Sylhet Today 24 PRINT

শীর্ষ প্রভাবশালীর তালিকায় টিউলিপ ও রুশনারা

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৯ সেপ্টেম্বর, ২০১৬

লন্ডনের শীর্ষ এক হাজার প্রভাবশালীর তালিকায় স্থান করে নিয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকসহ চার বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। এ তালিকায় স্থান পাওয়া অন্য বাংলাদেশী বংশোদ্ভূতরা হলেন- বেথনালগ্রিন ও বো আসনের এমপি রুশনারা আলী, প্রখ্যাত বাংলাদেশী-ব্রিটিশ নৃত্যশিল্পী আকরাম খান ও মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সেক্রেটারি জেনারেল হারুন খান। দৈনিক ইভনিং স্ট্যান্ডার্ড পত্রিকা এ তালিকা প্রকাশ করেছে।
 
নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে এক টুইটে লেবার দলের ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এ তথ্য জানিয়েছেন। ফেসবুকে অন্য একটি পোস্টে টিউলিপ বলেছেন, 'শীর্ষ প্রভাবশালীর তালিকায় স্থান দেয়ায় নিজেকে আমি সম্মানিত মনে করছি।'
 
প্রতি বছর মোট ৩২টি ক্যাটাগরিতে পত্রিকাটি এ প্রভাবশালী ব্যক্তিত্বকে নির্বাচিত করে। প্রিন্স চার্লসের উপস্থিতিতে লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় তালিকাটি প্রকাশিত হয়।
 
ওই তালিকায় প্রভাবশালী রাজনীতিবিদদের ক্যাটাগরিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে, পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের মতো ব্যক্তিদের পাশে স্থান পেয়েছেন টিউলিপ সিদ্দিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.