Sylhet Today 24 PRINT

বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক |  ১০ সেপ্টেম্বর, ২০১৬

বাগদাদে নাখিল নামে একটি শপিং মলের বাইরে দ‍ু’টি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৮ জন।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ ও মেডিকেল সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

একজন পুলিশ কর্নেল জানান, একটি বিস্ফোরণ ঘটে পার্কিংয়ে থাকা গাড়ি থেকে এবং অন্যটি আত্মঘাতী হামলাকারী নিজেই গাড়িটি চালাচ্ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.