Sylhet Today 24 PRINT

ভয়াল নাইন ইলেভেনের ১৫তম বার্ষিকী

সিলেটটুডে ডেস্ক |  ১১ সেপ্টেম্বর, ২০১৬

ভয়াল সেই নাইন ইলেভেনের ১৫ তম বার্ষিকী আজ। ২০০১ সালের ১১ই  সেপ্টেম্বর, ১৫ বছর আগের ঠিক এই দিনেই যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক যোগে চালানো হয়েছিলো আত্মঘাতী বিমান হামলা।

সেই ভয়াবহ হামলায় নিহত হয় প্রায় তিন হাজার মানুষ। সম্পূর্ণ ধ্বংস হয়েছিলো ১০০ তলারও বেশি উঁচু দুটি ভবন।

চারটি মার্কিন যাত্রিবাহী বিমান ছিনতাই করে নিউ ইয়র্কের স্থানীয় সময় ৯টার দিকে চালানো হয় এইসব হামলা। সেদিনের নিহতদের স্মরণ করেছে নিউইয়র্কসহ আমেরিকাবাসী।

বিশেষভাবে স্মরণ করা হয়েছে দমকলবাহিনীর নিহত ৩ শতাধিক উদ্ধারকর্মীকে। ঘটনাস্থলে সমবেত হয়ে নিহতদের স্মরণ করছেন দেশটির রাজনীতিবিদ, নিহতদের আত্মীয়-স্বজন ও শোকগ্রস্ত সাধারণ মানুষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.