Sylhet Today 24 PRINT

ঈদে বান কি মুনের শুভেচ্ছা

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৩ সেপ্টেম্বর, ২০১৬

ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

ভিডিও বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, পবিত্র ঈদ-উল-আযহা হলো ত্যাগের উৎসব, যা পরিবার ও সম্প্রদায়ের মধ্যে মমতা এবং একাত্মতা প্রকাশ করে। ঈদ সকলের জন্য মঙ্গলবার্তা বয়ে আনে।

বিশেষ এই দিনে সব ভেদাভেদ ভুলে সবার জন্য একটি উন্নততর বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.