Sylhet Today 24 PRINT

সিরিয়ায় বিমান হামলায় তিন আইএস জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক |  ১৪ সেপ্টেম্বর, ২০১৬

সিরিয়ায় তুরস্কের বিমান হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) তিন সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) হামলা চালানো হলে তাদের মৃত্যু হয়।

তুরস্কের সেনাবাহিনী এমন তথ্য জানিয়েছে।

এর আগে গত শনিবার দেশটির উত্তরাঞ্চলে একই রকমের হামলায় ২০ সদস্য নিহত হন বলে জানা যায়।

সিরিয়ার সঙ্গে চুক্তি হওয়ার পর থেকেই আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাচ্ছে তুরস্ক। এছাড়া আইএস দমনে মাঠে রয়েছে অন্য পশ্চিমা দেশগুলোও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.