Sylhet Today 24 PRINT

চীন ও রাশিয়ার শক্তি একত্রে ভয়ঙ্কর ও অপরাজেয়

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৪ সেপ্টেম্বর, ২০১৬

চীন ও রাশিয়ার শক্তি এক করলে তা হতে পারে ভয়ঙ্কর ও অপরাজেয়৷ এমন বাঁকা পথেই আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি দিল চীনা সংবাদমাধ্যম।

তারা আরো জানিয়েছে যে, এই দুটি দেশ একত্রে হলে বাইরের তৃতীয় কোনো শক্তির ক্ষমতা হবে না তাদের প্রতিরোধ করা। ফলে পশ্চিমি শক্তি গুলির দুবার ভাবা উচিত বলেও দাবি করেছে চীনা মিডিয়া।

সোমবার দক্ষিণ চীন সাগরে যৌথ সামরিক অভিযান শুরু করেছে চীন ও রাশিয়া। যা অনেকটাই নাড়িয়ে দিয়েছে আমেরিকা, জাপানের মতো শক্তিগুলিকে। সেই যৌথ সামরিক মহড়ায় দেখানো হচ্ছে উভয় দেশেরই যুদ্ধ জাহাজ, সাবমেরিন, এয়ারক্রাফটসহ বিভিন্ন ধরনের অত্যাধুনিক রণকৌশল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.