Sylhet Today 24 PRINT

ফ্লোরিডায় মসজিদে আগুন লাগানোর ঘটনায় একজন আটক

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০১৬

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মসজিদে আগুন লাগানোর ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। সন্দেহভাজন ওই ব্যক্তি এর আগেও বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে মুসলিম বিরোধী পোস্ট করেছেন।

আটক ব্যক্তির নাম জোসেফ মাইকেল শ্রাইবার (৩২)। দোষী প্রমাণিত হলে তার ত্রিশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

নাইন ইলেভেনের বার্ষিকীর দিন গত রোববার দেয়া ওই আগুনে ফোর্ট পিয়ের্সের ইসলামিক সেন্টারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গেছে, অরলান্ডোর নাইটক্লাবে হামলাকারী ওমর মতিন মাঝে মাঝে এই মসজিদে নামাজ পড়তে যেতেন। মসজিদে আগুন লাগানোর এ ঘটনায় স্থানীয় মুসলিমদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সূত্রঃ বিবিসি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.