Sylhet Today 24 PRINT

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০১৬

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে ভূ-কম্পনের মাত্রা ছিলো ৫ দশমিক ৫। 

শনিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়। 

তবে ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতাও নেই।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, দেশটির মান্না শহর থেকে মাত্র ৭.৭ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে এবং পাগার আলাম শহর থেকে ৬৪.৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ৬০.৩ কিলোমিটার গভীরে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.