Sylhet Today 24 PRINT

নর্থ ক্যারোলিনায় সড়ক দুর্ঘটনা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৬

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের রকিংহাম শহরে এক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আরো ৪০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে দেশটির নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে রোববার (১৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

খবরে বলা হয়, স্থানীয় রামহ জুকো একাডেমির ফুটবল খেলোয়াড় ও কোচদের বহনকারী একটি বাস রক হিল শহর থেকে রেফোর্ড শহরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের সঙ্গে ধাক্কা লাগলে দুর্ঘটনাটি ঘটে।

বাসটির চাকার টায়ার পাংচার হয়ে এ দুর্ঘটনার কবলে পড়েছে বলে ধারণা করছেন ক্যারোলিনা অঙ্গরাজ্যের হাইওয়ে পেট্রোলের কর্মকর্তা জেফ গর্ডন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.