Sylhet Today 24 PRINT

বার্সেলোনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৬

স্পেনের বার্সেলোনা শহরে রোববার এক বিস্ফোরণের ঘটনায় অন্তত একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। শহরের কেন্দ্রস্থলের পাশে বড়সড় এই বিস্ফোরণে স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৮টায় কাতালান রাজ্যের রাজধানীর উত্তর-পূর্ব পাশে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইন্ডিপেনডেন্ট জানায়, বার্সেলোনার সমুদ্রতীরবর্তী আবাসিক এলাকা বলে পরিচিত প্রিমিয়া দে মার এলাকার একটি বহুতল ভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রাস্তার পাশের ওই ভবনের কাঁচ এবং অ্যালুমিনিয়ামের কাঠামো ভেঙে রাস্তায় পড়ে যায়।

ঘটনার পর পরই পুলিশ এবং নিরাপত্তারক্ষী বিশেষ বাহিনীর সদস্যরা ওই এলাকা ঘিরে ফেলেন। তবে তাৎক্ষণিকভাবে এটি বোমা হামলা নাকি গ্যাস দুর্ঘটনা তা জানাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.