Sylhet Today 24 PRINT

নিউইয়র্কের বিস্ফোরণে জঙ্গিদের জড়িত থাকার প্রমাণ নেই, দাবি গভর্নরের

সিলেটটুডে ডেস্ক |  ১৯ সেপ্টেম্বর, ২০১৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের চেলসি এলাকায় এক বিস্ফোরণে ২৯ জনের আহত হওয়ার ঘটনাকে সন্ত্রাসী ঘটনা হিসেবে উল্লেখ করলেও এর সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের সম্পর্ক খুঁজে না পাওয়ার দাবি করেছেন নিউইয়র্কের গভর্নর এ্যান্ড্রু কুওমো।

এপ্রসঙ্গে তিনি বলেছেন, নিউইয়র্কের চেলসি এলাকায় শনিবার রাতে যে বিস্ফোরণ ঘটেছে তা একটি সন্ত্রাসী ঘটনা, কিন্তু এর সাথে আন্তর্জাতিক কোন গোষ্ঠীর সম্পর্ক খুঁজে পাওয়া যায় নি। খবর বিবিসির।

শহরের মেয়র বিল ডি ব্লাসিও বলেছেন এ আক্রমণের পেছনের উদ্দেশ্য বের করার জন্য এক জটিল তদন্ত চলছে।

এফবিআই বলেছে, বোমাটির টুকরো ছাড়াও কিছু দূরে পাওয়া অবিস্ফোরিত আরেকটি বোমা পরীক্ষা করে দেখা হচ্ছে।

নিউইয়র্ক শহরে অতিরিক্ত এক হাজার পুলিশ ও ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে।

ওই বোমা বিস্ফোরণে ২৯ জন লোক আহত হয়, এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.