Sylhet Today 24 PRINT

ম্যানহাটনে বিস্ফোরণে জড়িত সন্দেহে আটক বেশ কয়েকজন

আন্তর্জাতিক ডেস্ক |  ১৯ সেপ্টেম্বর, ২০১৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের চেলসিতে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটকের খবর জানিয়েছে কর্তৃপক্ষ।  

স্থানীয় সময় রোববার (১৮ সেপ্টেম্বর) দিনের শেষভাগে ঘটনাস্থলের আশপাশ থেকে ওই সন্দেহভাজনদের আটক করা হয় বলে ইনস্টাগ্রামে জানিয়েছেন নিউ ইর্য়ক সিনেটর মার্টি গোল্ডেন। 

এছাড়া স্থানীয় পুলিশের একটি সূত্রও আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছে।

এদিকে বিস্ফোরণের ঘটনার পর নিউ ইর্য়ক জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে পুলিশের টহল।

এছাড়া অতিরিক্ত এক হাজার নিউ ইর্য়ক স্টেট পুলিশ ও ন্যাশনাল গার্ড অফিসার সাবওয়ে স্টেশনে যোগ করা হয়েছে বলে জানিয়েছেন গভর্নর অ্যানড্রিউ কুমো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.