Sylhet Today 24 PRINT

জাপানে টাইফুন ‘মালাকাস’র আঘাত

আন্তর্জাতিক ডেস্ক |  ২০ সেপ্টেম্বর, ২০১৬

জাপানের দক্ষিণাঞ্চলে ঘণ্টায় ১১৫ মাইল বেগে আঘাত হেনেছে টাইফুন ‘মালাকাস’। 

স্থানীয় সময় মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে দক্ষিণাঞ্চীয় কাগোসিমা প্রিফেকচারের কাইশু দ্বীপে টাইফুনটি আঘাত হানে।  

এদিকে ভারী বৃষ্টিপাতের ফলে দেশটির বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।ভূমিধসের আশঙ্কায় দেশটির কোবি শহর থেকে ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরে যেতে বলেছে জাপানিজ মেট্রোলজিক্যাল এজেন্সি (জেএমএ)।

টাইফুনটি মঙ্গলবার কায়ুশু, পরবর্তীতে শিকোকুসহ দক্ষিণাঞ্চলে তাণ্ডব চালিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। 

এর প্রভাবে সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে মিয়াজাকি প্রিফেকচারের তাকানাবে ঘণ্টায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে ‘মালাকাস’ দুর্বল হয়ে টোকিও অতিক্রম করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.