Sylhet Today 24 PRINT

ছাগলের সঙ্গে সময় কাটিয়ে নোবেল জয়!

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৩ সেপ্টেম্বর, ২০১৬

ছাগলের সঙ্গে সময় কাটিয়েও যে নোবেল পুরস্কার জয় করা যায়, তা দেখিয়ে দিলেন ব্রিটিশ নাগরিক টম থুইটেস।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে  ছাগল-মানবখ্যাত টমের হাতে এ বছরের প্রতীকী আইজি নোবেল পুরস্কার তুলে দেয়া হয়।

১৯৯০ সাল থেকে আইজি নোবেল পুরস্কার দেয়া হচ্ছে। মূলত হাস্যকর ও চিন্তাশীল কাজের জন্য এ প্রতীকী নোবেল দেয়া হয়ে থাকে। টম থুইটেস আল্পস পর্বতে এক পাল ছাগলের সঙ্গে তিন দিন সময় কাটিয়ে নজরে আসেন।
তিনি এক বছর গবেষণা করে ছাগলের পায়ের মতো কৃত্রিম পা বানান। এরপর তাদের জীবনাচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য আল্পস পর্বতে ছাগলের সঙ্গে তিন দিন সময় কাটান।

তিনি বলেন, নকল পা লাগিয়ে ছাগল পালের সঙ্গে ঘাস চাবাচ্ছিলাম। এ সময় দু'একটি ছাগল খেলাচ্ছলে আমার দিকে তেড়ে আসে এবং শিং দিয়ে গুতো দিচ্ছিলো।

সূত্রঃ বিবিসি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.