Sylhet Today 24 PRINT

ভারতের দিকে মিসাইল তাক করে রেখেছে পাকিস্তান

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৬

পাকিস্তানে হামলা করতে পারে ভারত- এই আশংকায় পাল্টা জবাব দেয়ার জন্য প্রস্তুত পাকিস্তান। নিতমিত টহল দিচ্ছে পাক যুদ্ধবিমান। এবার জানা গেলো, ভারতের দিকে মিসাইল তাক করে রেখেছে পাকিস্তান।

জিও টিভির বরাত দিয়ে ভারতের 'এই সময়' এর এক প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে। এতে বলা হয়, ভারতের কোন কোন এলাকায় পাকিস্তান হামলা চালাবে, তার ছক ইতিমধ্যেই তৈরি করে রেখেছে দেশটি।

পাক সেনার উদ্ধৃতি দিয়ে জিও টিভির খবরে বলা হয়, ভারতের দিক থেকে কোনো ধরনের আগ্রাসনের চেষ্টা করা হলে পাকিস্তানের পক্ষ থেকেও তার উপযুক্ত জবাব দেয়া হবে। পাকিস্তান যুদ্ধের জন্য প্রস্তুত।

খবরে বলা হয়, যুদ্ধের যাবতীয় প্রস্তুতি সেরে রেখেছে পাকিস্তান। ভারত আঘাত করলেই সঙ্গে সঙ্গে জবাব দেয়া হবে। সীমান্ত রক্ষায় অতিরিক্ত সেনাও মোতায়েন করেছে পাকিস্তান।

প্রসঙ্গত, কাশ্মীরের উরির সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হওয়ার ঘটনায় দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ হামলা ঘটনায় পাকিস্তানকে দায়ি করেছে ভারত। তবে ভারতের এমন দাবি নাকচ করে দিয়েছে পাকিস্তান। পাকিস্তান বলছে, এসব ভারতের সাজানো নাটক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.