Sylhet Today 24 PRINT

বাল্টিমোরে অস্ত্রধারীদের হামলা, গুলিবিদ্ধ ৮

আন্তর্জাতিক ডেস্ক |  ২৫ সেপ্টেম্বর, ২০১৬

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে অস্ত্রধারীদের গুলিতে এক শিশুসহ অন্তত ৮জন গুলিবিদ্ধ হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রোববার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বাল্টিমোর পুলিশের গণসংযোগ বিভাগের প্রধান টিজে স্মিথ জানান, হামলার সময় তিন অস্ত্রধারী অংশ নেয়। প্রাথমিকভাবে হামলার কারণ বা উদ্দেশ্য জানা না গেলেও তাদের খোঁজা হচ্ছে।

স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের কারো অবস্থা গুরুতর নয় বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.