Sylhet Today 24 PRINT

ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক |  ২৫ সেপ্টেম্বর, ২০১৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওকহার্স্ট শহরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ১৯ জন আহত হয়েছেন।

দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সে করে কমিউনিটি রিজিওনাল মেডিকেল সেন্টার এবং মাদেরা কমিউনিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.