Sylhet Today 24 PRINT

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫ জনের মৃত্যুদণ্ড

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৬ সেপ্টেম্বর, ২০১৬

অপহরণের অভিযোগে এক বাংলাদেশি ও মিয়ানমারের দুইজন নাগরিকসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন মালয়েশিয়ার আদালত।

সোমবার (২৬ সেপ্টেম্বর) মালয়েশিয়ার একটি আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল হাফিজুদ্দিন রামলি এ রায় প্রদান করেন।

দণ্ডিতরা হলেন- মোহাম্মদ ইবরনি (৩৬), জয়নাল নয়ন (৩২), জাহাঙ্গীর আলম আবুল হাসিন, সাইফুল সোনা মিয়া ও বাংলাদেশী নাগরিক আকবর (২৬)।

অভিযোগে জানা যায়, এই পাঁচ সদস্যের দল ৮ বাংলাদেশী নাগরিক ও ১ মিয়ানমার নাগরিককে অপহরণ করে তাদের প্রত্যেকের কাছ থেকে ১৫০০০ রিঙ্গিত মুক্তিপণ দাবি করে। গত ৬ সেপ্টেম্বর মধ্যরাতে পেন্ডাংয়ের ৫১ নং কাম্পোং আসাম জায়ার ব্লক সি পেরুমাহান অঞ্চল থেকে ওই ৮ জনকে অপহরণ করা হয়। অপহৃতদের বয়স ছিল ২২ থেকে ৫১ বছরের মধ্যে।

আদালত সূত্র জানায়, পাচার মামলার আইন ১৯৬১ অনুযায়ী ৩টি ধারায় সাজা দেয়া হয়েছে। আসামিপক্ষ ৭ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল না করলে হাইকোর্টের অনুমতি নিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেয়া হবে বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.