Sylhet Today 24 PRINT

চীনে ভূমিধস, নিখোঁজ ২৬

আন্তর্জাতিক ডেস্ক |  ২৯ সেপ্টেম্বর, ২০১৬

চীনের চেচিয়াং প্রদেশে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে ১৫জনকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ২৬ জন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন স্থানীয় উদ্ধারকর্মীরা। ভূমিধসে সুচাং কাউন্টির সুখন এলাকায় বেশকয়েকটি বসতবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে।

টাইফুন মেগির জন্য এ ভারী বৃষ্টির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। 

এর আগে টাইফুন মেগি তাইওয়ানে আঘাত হানার পর চীনের ফুজিয়ান প্রদেশে আঘাত হানে। এতে ওই এলাকায় বন্যা দেখা দিলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.