Sylhet Today 24 PRINT

বিড়াল পোষা নিষিদ্ধ করে আইএসের ফতোয়া জারি

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৬ অক্টোবর, ২০১৬

ইরাকে নিজেদের দখলে থাকা মসুল শহরে বিড়াল পোষা নিষিদ্ধ করে ফতোয়া জারি করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

নতুন জারি করা এই ফতোয়া মানার নির্দেশ দিয়ে মসুলের বাসিন্দাদের সাবধান করে দিয়েছে জঙ্গি গোষ্ঠীটি। কোথাও বিড়াল পোষা হচ্ছে কিনা তা দেখতে শহরটির বাড়ি বাড়ি তল্লাশীও চালানো শুরু করেছে আইএস সদস্যরা।

তবে এর আগে আইএস জঙ্গিদের বিড়ালসহ বেশ কয়েকটি ছবি ইন্টারনেটে প্রকাশিত হওয়ায় কেনো হঠাৎ এই সিদ্ধান্ত এমন প্রশ্ন উঠেছে।

আইএসের দাবি, নিজেদের লক্ষ্য, আদর্শ এবং বিশ্বাসের ভিত্তিতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.