Sylhet Today 24 PRINT

ক্যালিফোর্নিয়ায় গুলিতে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০১৬

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পাল্ম স্প্রিং শহরে এক বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, শনিবার (০৮ অক্টোবর) স্থানীয় সময় রাতে গুলির ঘটনাটি ঘটে।

তবে পাল্ম স্প্রিং শহরের পুলিশ দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। তারা বলছে, দুই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত। অন্তত একজনের বাঁচার সম্ভাবনা নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.