Sylhet Today 24 PRINT

ব্রিটেনের শিক্ষা মন্ত্রণালয়ে ছায়ামন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১০ অক্টোবর, ২০১৬

হাউজ অব কমন্স-এ জেরেমি করবিনের ছায়া মন্ত্রিসভায় বড় দায়িত্ব পেলেন হ্যাম্পস্টিড অ্যান্ড কিলবার্নের এমপি ও বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিক। রোববার (৯ অক্টোবর) থেরেসা মে সরকারের শিক্ষা বিষয়ক পদে দায়িত্ব গ্রহণ করেছেন টিউলিপ।

রোববার শিক্ষা বিষয়ক পদে টিউলিপ সিদ্দিকের নাম ঘোষণা করেন ছায়ামন্ত্রী অ্যাঞ্জেলা রায়নার। এই পদে টিউলিপ সিদ্দিকসহ আরো তিন সদস্য হলেন গর্ডন মার্সডেন এমপি,মাইক কেইন এমপি ও ইমা লয়েলবাক এমপি।

কয়েক বছর ধরেই ছায়া শিক্ষা সচিব অ্যাঙ্গেলা রেইনারের সঙ্গে কাজ করছেন টিউলিপ। গত মে মাসে হাউজ অব কমন্সে প্রথমবারের মত নির্বাচিত হয়েছিলেন টিউলিপ। করবিনের মন্ত্রিসভায় আরো বড় পদে দায়িত্ব গ্রহণের বিষয়ে বেশ উচ্ছাস প্রকাশ করেছেন তিনি।

নতুন দায়িত্ব পাওয়ায় দলের নেতাদের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেছেন টিউলিপ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.