Sylhet Today 24 PRINT

অর্থনীতিতে নোবেল পেলেন হার্ট ও হোলস্টর্ম

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১০ অক্টোবর, ২০১৬

অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন ব্রিটিশ অর্থনীতিবিদ অলিভার হার্ট ও ফিনিশ বেংট হোলস্টর্ম।

যুক্তরাজ্যে জন্ম নেয়া অলিভার হার্ট যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। অপরদিকে ফিনল্যান্ডে জন্ম নেয়া হোলস্টর্ম ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি‘র শিক্ষক ।

সোমবার ( অক্টোবর ১০) নোবেল পুরস্কার মনোনয়ন কমিটি দি রয়েল সুইডিশ একাডেমি অব সাইন্স এই দুই অর্থনীতিবিদকে ‘সেভেরিগেস রিকসবাংক প্রাইজ ইন ইকোনোমিক সাইন্স’স ইন মেমোরি অব আলফ্রেড নোবেল ২০১৬’ পুরস্কারের জন্য মনোনীত করে।

এই পুরস্কারে ভূষিত করার পাশাপাশি তাদের দুইজনকে ৮০ লাখ সুইডিশ ক্রোনার (প্রায় ৭ কোটি ২০ লাখ টাকা) প্রদান করবে নোবেল কমিটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.