Sylhet Today 24 PRINT

এবার ট্রাম্পের বিরুদ্ধে শিশু ধর্ষণের মামলা

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১১ অক্টোবর, ২০১৬

উল্টোপাল্টা মন্তব্য করে বিভিন্ন সময়ে বিতর্কিত হওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার শিশু ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

১৯৯৪ সালে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ওই মামলা করা হয়। ওই শিশু বর্তমানে ৩৫ বছরের নারী। তিনি নিজেই এই মামলা করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে ট্রাম্পের আইনজীবী অ্যালান গার্টেন বলেছেন, “আমি আগেই বলেছি, এ অভিযোগ সুনিশ্চিতভাবে অসত্য এবং রাজনৈতিকভাবে আমার মক্কেলকে হেয় করার প্রয়াস মাত্র।”

মার্কিন ফেডারেল আদালতে ট্রাম্পের বিরুদ্ধে ওই মামলাটি হয়েছে। আদালতের বিচারক রনি আব্রামস নিউইয়র্কের একটি আদালতে আগামী ১৬ ডিসেম্বর এ অভিযোগের শুনানির দিন ধার্য করেছেন।

এর আগে ট্রাম্পের সাবেক স্ত্রী ইভানা তাঁদের বিবাহবিচ্ছেদের সময় ১৯৯১ সালে ট্রাম্পের বিরুদ্ধে ‘ধর্ষণের’ অভিযোগ এনেছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.