Sylhet Today 24 PRINT

কাবুলে বোমা হামলায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক |  ১১ অক্টোবর, ২০১৬

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১০ আফগান পুলিশ কর্মকর্তাসহ ১৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আন্তর্জাতিক সংবাদমধ্যমগুলো জানাইয়েছে, সোমবার (১০ অক্টোবর) কাবুলের দক্ষিণাঞ্চলের হেলম্যান্ড প্রদেশের লস্কর গা শহরে এই ঘটনা ঘটে বলে। 

স্থানীয় পুলিশ কর্মকর্তা হাজি মারজান জানান, ওই হামলায় তার ভাইসহ কমপক্ষে ১০ পুলিশ কর্মকর্তা এবং চার বেসামরিক লোক নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তবে বোমা বিস্ফোরণে পর সেখানে কতজন মানুষ আহত হয়েছেন তা সুনির্দিষ্ট বলতে পারেননি মারজান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.