Sylhet Today 24 PRINT

পাপুয়া নিউগিনিতে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক |  ১২ অক্টোবর, ২০১৬

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাবায়ুল থেকে ১৮২ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তি, ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ৫৭ কিলোমিটার।

বুধবারের (১২ অক্টোবর) এ ভূমিকম্পের মাত্রা প্রাথমিক ৫.৯ বলা হলেও পরে তা কমিয়ে ৫.৮ করা হয়। 

তবে প্রাথমিক ভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। নেই কোনো সুনামি সর্তকতাও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.