Sylhet Today 24 PRINT

কাবুলে তাজিয়া মিছিলে হামলায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক |  ১২ অক্টোবর, ২০১৬

আফগানিস্তানের রাজধানী কাবুলে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ নিহত হয়েছেন অন্তত ১৪ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন।

বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাতে এ হামলার ঘটনা ঘটে। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকি জানান, আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে অংশগ্রহণকারী লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় অস্ত্রধারী হামলাকারী।

এদিকে অপর একটি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাকারী পুলিশের পোশাক পরে ওই স্থানে হামলা চালায়। এ সময় তার শরীরে আত্মঘাতী বিস্ফোরক বাঁধা ছিল। এ ঘটনায় কোনো সন্ত্রাসী বা জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

তবে এ ঘটনার পরপরই ঘটনাস্থল ও এর আশপাশ এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির প্রশাসন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.