Sylhet Today 24 PRINT

জার্মানির কারাগারে এক জঙ্গির আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০১৬

জার্মানিতে আটক জাবের আল বকর নামে জঙ্গি কারাগারে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে দেশটির কর্মকর্তা।

স্যাক্সোনির বিচার মন্ত্রণালয় থেকে বলা হয়, কারাগারে তার লাশ পাওয়া গেছে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
 
বার্লিনে বোমা হামলা করতে পারেন এমন সন্দেহে আটক হন সিরিয়ান এই অভিবাসী। দুইদিন পালিয়ে থাকার পর সোমবার তাকে আটক করে পুলিশ। কয়েকমাস ধরে পুলিশের নজরদারিতে ছিলেন জাবের। কিন্তু শনিবার তাকে আটক করতে যেয়ে ব্যর্থ হয়।
 
এরপর সোমবার তাকে আটক করতে সমর্থ হয় পুলিশ। আটকের পরই অনশন শুরু করেন যাবের। গত বছর জার্মানিতে আসার পর এসাইলাম পান জাবের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.