Sylhet Today 24 PRINT

লস অ্যাঞ্জেলেসে রেস্তোরাঁয় সন্ত্রাসীদের গুলিতে নিহত ৩

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৬ অক্টোবর, ২০১৬

শনিবার (১৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি রেস্তোরাঁয় গুলিতে কমপক্ষে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের ওয়েস্ট অ্যাডামসে এ হামলার ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্দেহভাজন আরেকজনের খোঁজে চলছে অভিযান।

লস অ্যাঞ্জেলেসের মেয়র এরিক গার্সেটি জানান, গোলাগুলির মধ্য দিয়ে আজ (শনিবার) লস অ্যাঞ্জেলেসের সকাল শুরু হলো।

লস অ্যাঞ্জেলেস পুলিশের মুখপাত্র সার্জেন্ট ফ্রাঙ্ক প্রেসিয়াদো লস অ্যাঞ্জেলেস টাইমসকে বলেছেন, গোলাগুলির সময় ওই রেস্তোরাঁয় ৫০ জনের মতো লোক উপস্থিত ছিলেন। জ্যামাইকান খাবারের জন্য রেস্তোরাঁটি বেশ জনপ্রিয়। প্রতি শুক্রবার রাতে সেখানে অনেক লোকের সমাগম ঘটে।

সূত্রঃ এএফপি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.