Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টির অফিসে হামলা

আন্তর্জাতিক ডেস্ক |  ১৮ অক্টোবর, ২০১৬

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের হিলসবরো শহরে রিপাবলিকান পার্টির একটি অফিসে ‘বোমা’ হামলার ঘটনা ঘটেছে।

 

স্থানীয় সময় রবিবার রাতে নর্থ ক্যারোলিনার অরেঞ্জ কাউন্টি রিপাবলিকান পার্টি হেডকোয়ার্টারের এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুলো জানিয়েছে, হেডকোয়ার্টারে জানালা একটি বোমা ছুড়লে রুমে আগুন লেগে যায়। এতে বেশ কিছু কাগজপত্র এবং অন্যান্য সামগ্রী পুড়ে যায়।

নির্বাচনী প্রচারের মধ্যে ওই হামলায় রিপাবলিকান পার্টির অফিসটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.