Sylhet Today 24 PRINT

যৌন হয়রানির অভিযোগ : ট্রাম্পের পাশে মেলানিয়া

সিলেটটুডে ডেস্ক |  ১৮ অক্টোবর, ২০১৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নারীদের প্রতি অশালীন মন্তব্য ও যৌন হয়রানির অভিযোগ উঠার পর তার পাশে এসে দাঁড়ালেন রিপাবলিকান দলের মনোনীত এ প্রার্থীর স্ত্রী মেলানিয়া ট্রাম্প।

তিনি তার স্বামীকে ভদ্রলোক বলে উল্লেখ করে বলেন, 'যেসব নারী তার স্বামীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছে তারা মিথ্যা বলেছে।'

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে মেলানিয়া বলেন, 'নারীদের নিয়ে ধারণ করা ভিডিওচিত্রে ট্রাম্পের বক্তব্য অগ্রহণযোগ্য। তার স্বামী এমনটা করতে পারেন না।'

সম্প্রতি নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা ট্রাম্পের একটি ভিডিও প্রকাশিত হয়। ওই ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল এনবিসির উপস্থাপক বিলি বুশের উদ্দেশে ট্রাম্প বলছেন, তারকা হওয়ায় তিনি নারীদের জোরপূর্বক স্পর্শ করতে পারেন।

ওই ভিডিও প্রকাশিত হওয়ার পর বেশ কিছু নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন।

এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহলে ট্রাম্পের সমালোচনা শুরু হয়। এমনকি নিজ দলের অনেক নেতাও ট্রাম্পকে সমর্থন দেওয়া থেকে সরে আসেন। যদিও এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন ট্রাম্প।

ওই ভিডিওর বিষয়ে সিএনএনকে ট্রাম্পের স্ত্রী বলেন,আমি জানি সে (ট্রাম্প) নারীদের সম্মান করে। এরপরও সে এই অভিযোগগুলো (যৌন হেনস্তা) অস্বীকার করছে। কারণ সেগুলো মিথ্যা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.