Sylhet Today 24 PRINT

ই-টোকেন ছাড়াই ২২ অক্টোবর ভারতীয় ভিসা পাবেন শিক্ষার্থীরা

সিলেটটুডে ডেস্ক |  ১৮ অক্টোবর, ২০১৬

ন্যূনতম ১৮ বছর বয়সী বাংলাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন শিক্ষার্থীরা ই-টোকেন ছাড়াই ভারতীয় ভিসা পাবেন আগামী ২২ অক্টোবর।

মঙ্গলবার (১৮ অক্টোবর) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শনিবার (২২ অক্টোবর) কোনো ই-টোকেন বা আগাম অনলাইন সাক্ষাৎসূচি ছাড়াই উল্লিখিত শিক্ষার্থীরা সরাসরি উপস্থিত হয়ে ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারবেন। ওই দিন সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত ঢাকার গুলশানে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে এই সুবিধা পাওয়া যাবে।

আবেদনে ইচ্ছুক শিক্ষার্থীরা তাঁদের বিশ্ববিদ্যালয় বা কলেজের মূল পরিচয়পত্র (আইডি কার্ড) সঙ্গে আনতে হবে। আর ভিসার আবেদনপত্রের সঙ্গে পরিচয়পত্রের একটি অনুলিপি সংযুক্ত করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহজে ভারতীয় ভিসা পাওয়ার সুবিধা দেওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে ভারতীয় হাইকমিশন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.