সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক | ২৩ অক্টোবর, ২০১৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত মোস্তাফিজুর রহমান পাটোয়ারী (৪৫) নামক এক বাংলাদেশি মারা গেছেন। শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত শুক্রবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে সৌদি আরবের কাছিম থেকে কর্মস্থলে যাওয়ার পথে একটি প্রাইভেটকারের ধাক্কায় মোস্তাফিজুর গুরুতর আহত হয়েছিলেন।
নিহত মোস্তাফিজুরের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম চাঁন্দিশকরায়। তিনি মৃত মোকছুদুর রহমান পাটোয়ারীর ছেলে।