Sylhet Today 24 PRINT

ফিলিপাইনে পুলিশের গুলিতে নয় দেহরক্ষীসহ মেয়র নিহত

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০১৬


ফিলিপাইনে পুলিশের গুলিতে নয় দেহরক্ষীসহ নিহত হয়েছেন দক্ষিণাঞ্চলীয় সাউদি আমপাতুয়ান শহরের মেয়র শামসুদ্দিন দিমাউকোম।

শুক্রবার (২৮ অক্টোবর) দেশটির রাজধানী ম্যানিলা থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণে মাকিলালা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, অপরাধের বিরুদ্ধে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদরিগো দুতের্তোর ব্যবস্থা নেওয়ার বিষয়টি জোরদার করার অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। মেয়র শামসুদ্দিন দিমাউকোমের বিরুদ্ধে অনেক দিন ধরে অবৈধভাবে মাদকদ্রব্য পাচারের অভিযোগ ছিল।

দেহটির পুলিশ কর্মকর্তা রোমিও গালগো বলেন, অবৈধ মাদক বহনের খবর পেয়ে মাকিলালা এলাকার তল্লাশি চৌকিতে পুলিশ মেয়রের গাড়িটি আটক করে। এ সময় মেয়র ও তাঁর নিরাপত্তারক্ষীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই মেয়রসহ ১০ জন নিহত হন।

সূত্রঃ এএফপি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.