Sylhet Today 24 PRINT

সৌদি আরবে ছাদ ধসে ২ বাংলাদেশির মৃত্যু

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০১৬

সৌদি আরবের রিয়াদে আল খার্জ এলাকায় শনিবার (২৯ অক্টোবর) রাতে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন অরুন ও জসিম উদ্দিন। তাঁদের বাড়ি যথাক্রমে কুষ্টিয়া ও মাদারীপুর জেলায়।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বার্তা সংস্থা ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, নিহতদের পরিবারের সদস্যদের দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে। তবে লাশ কবে দেশে ফেরত পাঠানো হবে তা এখনো ঠিক হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.